Tuesday, January 6, 2015

নির্দেশ পেলে প্রেসক্লাব ছাড়বেন ফখরুল:Time News

নির্দেশ পেলে প্রেসক্লাব ছাড়বেন ফখরুল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ২০:৪৭:৩৪ ওপর মহলের নির্দেশ পেলে প্রেসক্লাব থেকে বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওপর মহলের নির্দেশেই নির্ধারিত সংবাদ সম্মেলন করেননি তিনি। সোমবার সন্ধ্যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল তার। এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি
শফিউল আলম প্রধান। জাগপার সভাপতি বর্তমানে মির্জা ফখরুলের সঙ্গে প্রেসক্লাবের ভেতরে অবস্থান করছেন। বিকালে পেশাজীবীদের একটি সভায় যোগ দিতে প্রেসক্লাবে আসেন মির্জা ফখরুল। এর পর থেকেই তিনি প্রেসক্লাবের ভেতরে রয়েছেন। এসএইচ


No comments:

Post a Comment