Monday, January 5, 2015

প্রেসক্লাবে ফখরুলসহ পেশাজীবী নেতাদের ওপর হামলা:RTNN

প্রেসক্লাবে ফখরুলসহ পেশাজীবী নেতাদের ওপর হামলা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক সংগঠন বিএফইউজের ছত্রছায়ায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কর্মী-সমর্থকরা এই হামলা চালায়। প্রজন্ম লীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে
প্রেসক্লাবে হামলা চালায়। হামলার মুখে পেশাজীবী পরিষদের নেতারা প্রেসক্লাবের অভ্যন্তরে আশ্রয় নেয়ার চেষ্টা করে। এ সময় পেশাজীবী পরিষদের কয়েকজনকে মারধর করা হয়। একই সময় সেখানে প্রধানমন্ত্রীর তথ্য-উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফউইজে’র আওয়ামীপন্থি অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং আওয়ামীপন্থি সাংবাদিক নেতা শাবান মাহমুদের নেতৃত্বে প্রেসক্লাব চত্বরে মিছিল নিয়ে মহড়া দেন। মিছিল শেষে ইকবাল সোবহান বলেন, জাতীয় প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকদের প্রতিষ্ঠান। কিন্তু এখানে পেশাজীবী পরিষদের নামে রাজনৈতিক নেতাদের নিয়ে আসা হয়েছে। তাদেরকে এখানে থেকে বেরিয়ে যেতে হবে। এরপর ইকবাল সোবহান ও মঞ্জুরুল আহসান বুলবুলের নেতৃত্বে একটি দল প্রেসক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যান। দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক শেষে বের হয়ে এসে তারা বলেন, ‘ভেতরে মির্জা ফখরুলসহ পেশাজীবী পরিষদের অনেক বহিরাগত লোক রয়েছে। আমরা তাদের বের করে দেয়ার দাবি জানিয়েছি। তারা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন।’ এ সময় তিনি ঘোষণা দেন, ‘যতক্ষণ পর্যন্ত তারা বের না হবে, ততক্ষণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা এখানে অবস্থান করবো। যদি বের না হয় তবে আমরা প্রয়োজনে সারা রাত অবস্থান করবো।’ সাংবাদিক নেতাদের বৈঠকের সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করেন। তার সঙ্গে অনেকই লাঠিসোটা হাতে প্রবেশ করেন। এ সময় বাহিরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে একটি মোটরসাইকেল মিছিল প্রেসক্লাবের সামনে দিয়ে মহড়া দিতে থাকে। মন্তব্য      


No comments:

Post a Comment