সাংবাদিকরাই প্রথমে ১৪৪ ধারা ভেঙেছে: মায়া স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১১:৪০:২৫ সাংবাদিকরাই প্রথমে ১৪৪ ধারা ভঙ্গ করেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, আপনারা ১৭টি চ্যানেলের লোক একসঙ্গে এসেছেন। কেন আসলেন? একজন একজন করে আসতে পারতেন। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলকায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদেরঘুরে দেখার এক পর্যায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মায়া বলেন, ‘আজকের এই ১৪৪ ধারা যথার্থ হয়েছে। গতকাল বিএনপি-জামায়াত যেভাবে গাড়িতে আগুন দিয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে তাতে ১৪৪ ধারা জারি না করলে আরো বেশিবিশৃঙ্খলা হতো। ‘১৪৪ ধারার অর্থ হলো- কোনোদলই জমায়েত হতে পারবে না’ বিষয়টি দৃষ্টি আকর্শন করলে তিনি বলেন, কেউই জমায়েত হয়নি। হচ্ছে না। কোথায় জমায়েত দেখলেন? এসময় সাংবাদিকরা প্রজন্মলীগের অবস্থান দেখালে তিনি বলন, এরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে চেয়ার নিয়ে অবস্থান করছে। এরা যদি না বসতে পারে তবে আপনারা যে ১০ জন এসেছেন। একসঙ্গে আসলেন কেন? একজন একজন করে আসতে পারতেন। আপনারা ১৭টিমিডিয়া একসঙ্গে এসেছেন। আপনারাই তো আগে ভেঙেছেন ১৪৪ ধারা। এক পশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই শান্তিপূর্ণ অবস্থানে যেকোন দলের লোক থাকতে পারবে।সবাই থাকবে।মানা করেছে কে? তবে বলা হয়েছে কেউ সভাসমাবেশ করতে পারবেন না। এই যে সবাই হাটতেছে, কেউ মানা করছে? এই যে আমি ঘুরতেছি, কেউ মানা করছে?’ তিনি বলেন, রাস্তায় রাজনৈতিক দলের অবস্থান তাদের সাংবিধানিক অধিকার। তবে কোনোরকম বিশৃঙ্খলা, বাসে আগুন দেয়া, এগুলিযেন কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরওবলেন, প্রথম কথা হলো শান্তি,পরে গণতন্ত্র ও দেশ। আমরা আমাদের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছি কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চাই তবে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তবে শান্তিপূর্ণভাবে। কোনোরকম বিশৃঙ্খলা নাকরে। শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে। প্রজন্মলীগ কেন? তাদের ওপর কি আপনাদের আস্থা নেই?এমন প্রশ্নে তিনি বলেন, এরা সাধারণ পাবলিক। কেউ প্রজন্মলীগ, মুক্তিযোদ্ধা লীগ, পঙ্গু মুক্তিযুদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার পরিজন। সবাই সাধারণ লোক। উল্লেখ্য, সকাল থেকে মায়া বিভিন্ন মোড়ে অবস্থানরত নেতাকর্মীদের কাছে যান। এসময় তিনি লুঙ্গি পরা অবস্থায় ছিলেন। যদিও তিনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন ৫ জানুয়ারি বিএনপিকে প্রতিহত করতে লুঙ্গি পরে মাঠে থাকবেন তিনি। এমআর/কেএইচ
No comments:
Post a Comment