অবরোধের আওতামুক্ত ‘ও’ লেভেল পরীক্ষা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২১ জানুয়ারি, ২০১৫ ০৮:৩৫:০৬ ২০ দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত অবরোধ ও হরতাল চলাকালে ‘ও’ লেভেল পরীক্ষা কর্মসূচির আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হরতাল, অবরোধের কর্মসূচি বহাল থাকবে। তবে কেবল ‘ও’ লেভেল পরীক্ষাএই কর্মসূচির আওতায় পড়বে না। পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতালের আওতামুক্ত রাখার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে। জেআই
No comments:
Post a Comment