Tuesday, January 6, 2015

দ্বিতীয় দিনেও প্রেস ক্লাবে ফখরুল:Time News

দ্বিতীয় দিনেও প্রেস ক্লাবে ফখরুল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ০৯:৩৮:২৩ জাতীয় প্রেস ক্লাবের ভেতরে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর প্রায় অবরুদ্ধ হয়ে আছেন। এমনটাই দাবি করছেন তিনি। সোমবার বিকাল থেকে তিনি এ অবস্থায় আছেন। বের হওয়া মাত্র তাকে আটক করতে সব রকম প্রস্তুতি নিয়েছে পুলিশ। তবে মির্জা ফখরুলকে প্রেস ক্লাবের ভেতরে গিয়ে গ্রেফতার করা হবে না। পুলি
শ সূত্র বলছে যতক্ষণ বের না হবে ততক্ষণ অপেক্ষা করবে পুলিশ।   প্রেস ক্লাবের মূল ফটকসহ আশপাশে ডিবি পুলিশ অবস্থান করছে, প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি সাদা মাইক্রোবাস। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের তিন গেটে তিন ভাগে ডিবি পুলিশের তিনটি টিম অবস্থান নেয়। প্রতি টিমে ১০ থেকে ১২ জন করে ডিবি পুলিশের সদস্যরা প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন। এ ছাড়া প্রেস ক্লাবের সামনের গেটে ফুটওভার ব্রিজের নিচে একটি সাদা মাইক্রোবাস রাখা হয়েছে। পুলিশের বিভিন্ন সূত্র জানাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসক্লাবের ভেতর থেকে বের হলে তাকে আটক করা হবে। তবে এ তথ্যের বিষয়ে ডিবি পুলিশ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।   এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠেন। এর পরপরই তার সঙ্গে বৈঠকে বসেন শওকত মাহমুদ এবং রুহল আমিন গাজী। উল্লেক্ষ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থি পেশাজীবীদের সংগঠনের কর্মসূচিতে অংশ নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে যান এবং তারপর থেকে তিনি ভবনের ভেতরেই অবস্থান করছেন। সেখানে সন্ধ্যায় তার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা আর করেননি তিনি। এএইচ


No comments:

Post a Comment