ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সকালে উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে জানাতে পারেননি তিনি। কারওয়ান বাজারে ইটিভির কার্যালয় থেকে সোমবার রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইটিভি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, চেয়ারম্যান আবদুস সালাম রাত সাড়ে তিনটার সময় অফিস থেকে বের হলে ইটিভি কার্যালয়ের সামনে থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে ধরে নিয়ে গেছে। মন্তব্য
No comments:
Post a Comment