Monday, January 5, 2015

খালেদার কার্যালয়ে বেড়েছে পুলিশের উপস্থিতি ও বালুর ট্রাক:Time News

খালেদার কার্যালয়ে বেড়েছে পুলিশের উপস্থিতি ও বালুর ট্রাক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ০৮:০০:৩৩ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘিরে পুলিশ ও আইন-প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। সোমবার ভোর ৭টার দিকে তার কার্যালয়ের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইন-প্রয়োগকারী বাহিনীর সদস্যের অবস্থান লক্ষ্য করা যায়। রোববার মধ্যরাতের দ
িকে আইন-প্রয়োগকারী বাহিনীর সদস্যের অবস্থানে ততোটা কড়াকড়ি দেখা না গেলেও ভোরের আলো ফুটতেই বাড়তে থাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের অবস্থান। আর ভোর পৌনে ৭টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানের ফলে পুরো গুলশান কার্যালয় এলাকা কড়াকড়ি নিরাপত্তার আওতায় চলে আসে। অবশ্য, বরাবরের মতো এবারও আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে কোনো কথা বলতে রাজি হননি দায়িত্বরত কর্মকর্তারা। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচি পালনে অনড় অবস্থানের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।এই প্রেক্ষিতে তার নিরাপত্তা বৃদ্ধির কথা বলে শনিবার মধ্যরাত থেকে গুলশান কার্যালয় এলাকায় বিপুলসংখ্যক ‍আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, খালেদা জিয়াকে কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার লক্ষ্যে নিরাপত্তার নামে অন্তরীণ করে রেখেছে সরকার। গত ৩০ ঘণ্টায়ও তাকে কার্যালয় থেকে বের হতে দেওয়া হয়নি। এদিকে, রোববার রাতে খালেদার গুলশান কার্যালয়ের সামনের সড়কে ইট-বালু-সুড়কিভর্তি ১১টি ট্রাক রাখা হয়। প্রথমে কার্যালয়ের সামনে চারটি ট্রাক রাখতে দেখা গেলেও পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়তে থাকে। কার্যালয়ের সামনের চারটি ছাড়াও আরও সাতটি ট্রাক রাখা হয়েছে তৎসংলগ্ন সড়কগুলোর বিভিন্ন প্রান্তে। কার্যালয়ের সামনে রাখা চারটি ট্রাকের মধ্যে ২টি ট্রাক বালুবোঝাই। ১টি ইটবোঝাই, আর অপরটি সুড়কিবোঝাই। আর কার্যালয় সংলগ্ন সড়কে আড়াআড়ি করে রাখা বাকি ট্রাকগুলোও এ ধরনের নির্মাণ সামগ্রীভর্তি। দায়িত্বরত পুলিশ ‍বা অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা এ ব্যাপারেও কথা বলতে রাজি হননি। অবশ্য, একটি ট্রাকের চালক বাচ্চু বলেন, আমি গাবতলী থেকে মাল নিয়ে যাইতাছিলাম। রাস্তায় পুলিশ আটকাইয়া দিছে। কইছে, ওনাগোর লগে আইতে হইবো। সরকারি লোক না আইয়া কি পারি। অপর একটি ট্রাকের চালক মানিকগঞ্জের সোলায়মান বলেন, ৩ হাজার ইট নিয়ে নতুন বাজার যাইতাছিলাম। পথে গুলশান-১ এর কাছে আইলে পুলিশ কইলো এখানে আইতে। আইলাম। খালেদার গুলশান কার্যালয়ের সামনে রাখার পর ট্রাকের চালকদের আগামী দু’দিন এখানেই থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান বাচ্চু ও সোলায়মান। এর আগে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণায় খালেদার গুলশানের বাসভবনের সামনে ট্রাকের ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেবার নিজের বাসায় ‘অবরুদ্ধ’ ছিলেন বিএনপি চেয়ারপারসন। এবার নিজের কার্যালয়ে শনিবার মধ্যরাত থেকে ‘অবরুদ্ধ’ রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। এমকে


No comments:

Post a Comment