৫ জানুয়ারি বিএনপিকে প্রতিহত করতে হবে: হাছান নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ দাবি করেছেন, ৫ জানুয়ারি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বিএনপি। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কুতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে। আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচি দিয়েছে। আসলে তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এইদিন বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। এদের শক্তি শেষ হলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। খালেদা জিয়া সংবাদ সম্মেলন সম্পর্কে তিনি বলেন, সংবাদ সম্মেলনের আগে খালেদা জিয়ার হাকডাক দেখে বিএনপির নেতাকর্মীরা মনে করেছিল আজ একটা বোমা ফাটাবেন।কিন্তু তার বক্তব্যে হতাশা প্রকাশ পেয়েছে। খালেদা জিয়া বলেছেন ‘আমাকে একটি গোষ্ঠী মাইনাস করতে চায়’।কিন্তু আমরা তাকে মাইনাস করতে চাই না। বরং ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছেন। এখন আন্দলনের মাঠে অবস্থান করতে না পেরে দেশবাসীর কাছ থেকেও মাইনাস হচ্ছেন। তিনি বলেন, খালেদা জিয়ার ভুল নেতৃত্বে তার দলের আজকে এই অবস্থা। বিএনপির নেতাকর্মীরা তার প্রতি আস্থা হারাচ্ছেন। সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এমএ করিম প্রমুখ। মন্তব্য
No comments:
Post a Comment