বিমান নিখোঁজ: জাভা সাগরে দুটো ‘বড় বস্তুর’ সন্ধান আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জাকার্তা: এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ বিমানটির ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী একটি গ্রুপ জাভা সাগরে দুটি বড় ধরনের দুটি বস্তু দেখতে পেয়েছে বলে ইন্দোনেশিয়ান কর্মকর্তারা জানান। অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান বামবাং সোয়েলিসতি জানান, ইন্দোনেশিয়ান নৌবাহিনীর জাহাজ থেকে প্রতিফলিত শব্দ তরঙ্গের সাহায্যে বড় ধরনের বস্তু সনাক্ত করাহয়েছে। তবে, খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিমানটি ১৬২ জন যাত্রী নিয়ে গত রবিবার ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করার পর অদৃশ্য হয়ে যায়। অনুসন্ধানে এ পর্যন্ত ৩০ টি লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় কোনো যাত্রীকে পাওয়া যায়নি এবং এয়ারবাসটির প্রধান অংশ এখনও উদ্ধার করা যায়নি। অধিকাংশ যাত্রীর দেহ বিমানটির কাঠামোর মধ্যে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি মন্তব্য
No comments:
Post a Comment