Monday, January 5, 2015

মির্জা আব্বাসের মিছিলে পুলিশের গুলি, আহত ১২:RTNN

মির্জা আব্বাসের মিছিলে পুলিশের গুলি, আহত ১২ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর রাজারবাগ এলাকায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের গুলিতে আহত হয়েছে অন্তত ১২ জন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে রাজারবাগ থেকে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মির্জা আব্বাসের নেতৃত্বে মিছিলটি আল-বারাকা হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য ক
রে গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে নেতাকর্মীরা। পুলিশের গুলিতে সাবেক কমিশনার হারুন, বিএনপি কর্মী লিটন, রাজু ও রাসেলসহ অন্তত ১২ নেতাকর্মী আহত হন। এছাড়া সংঘর্ষস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ। মন্তব্য      


No comments:

Post a Comment