Wednesday, January 7, 2015

তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা :Natun Barta

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা মামলা যতদিন পর্যন্ত বিচারাধীন থাকবে ততদিন কোনো বক্তব্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচার না করার নির্দেশ দেয়া হয়েছে।   বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।   আদালত তথ্য সচিবকে এই অন্তর্বর্তীকালীন
আদেশ বাস্তবায়ন করতে বলেছে। পাশাপাশি তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিতে তথ্য সচিবের প্রতি কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।   নতুন বার্তা/বিজে/জবা


No comments:

Post a Comment