Wednesday, December 3, 2014

দুর্নীতিতে বাংলাদেশ ১৪ নম্বরে:Time News

দুর্নীতিতে বাংলাদেশ ১৪ নম্বরে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৩ ডিসেম্বর, ২০১৪ ১১:০২:১১ দুর্নীতিতে বাংলাদেশের অবস্থ‍ান বর্তমানে ১৪তম, গত বছর এ অবস্থান ছিল ১৬তম।   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান।   বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলনে ট্রান্সপারেন্সি ইন্টার ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ তথ্য প্রকাশ করে।   সবচে
য়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সোমালিয়া ও উত্তর কোরিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছে।   টিআইবি’র প্রতিবেদনে বলা হয়, মোট একশ’ স্কোরের মধ্যে বর্তমানে বাংলাদেশের স্কোর ২৫। যা গত বছর ছিল ২৭। এএইচ


No comments:

Post a Comment