Thursday, December 4, 2014

৬৫০ ছাত্রলীগ সদস্যকে জেলে দিয়েছি : জয়:Time News

৬৫০ ছাত্রলীগ সদস্যকে জেলে দিয়েছি : জয় স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৪ ডিসেম্বর, ২০১৪ ০৮:৩৬:৫৮ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমাদের গত আওয়ামী লীগ সরকারের সময় ৬৫০ জন ছাত্রলীগ সদস্যকে উৎপীড়নের কারণে জেলে দিয়েছি।’ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক ফেন পেজে এ মন্তব্য করেন তিনি। জয় বলেন, ‘অন্য কোন ক্ষমতাসীন দল তাদের নিজেদের লোকেদের কোনদিন শাস্তি দেয়নি, এ শু
ধু আওয়ামী লীগ দিয়েছে। এটা এজন্য যে আমরা সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করি।’ তিনি আরো বলেন, ‘এই সপ্তাহে বাংলাদেশ ছাত্রলীগ পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস নামের এক উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্ন রাখাসহ সকল ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাস মুক্ত রাখতে চাই।’ তিনি বলেন,‘আমরা প্রায়ই দেখে থাকি বিশৃঙ্খল ছাত্ররা নিজেদের স্বার্থে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলে যোগ দেয়। এই প্রক্রিয়ায় ছাত্রলীগের দুর্নাম হয়েছে এবং আমরা তা আর বরদাস্ত করবো না।’ ক্যাম্পাস পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে অনুগ্রহ করে সপ্তাহব্যাপী ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দিতে এবং এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান তিনি। এএইচ


No comments:

Post a Comment