Thursday, December 4, 2014

'দুর্নীতিবাজ আওয়ামী সরকারের পতন অনিবার্য':Time News

'দুর্নীতিবাজ আওয়ামী সরকারের পতন অনিবার্য' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৪ ডিসেম্বর, ২০১৪ ১০:২৪:০৭ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। ব্যাংকগুলোতে দলের নিজস্ব লোকদের পরিচালনা পর্ষদের সদস্য বানিয়ে আজ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সমাজের প্রতিটি রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে দেয়া হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পি
য়ন আওয়ামী সরকারের পতন অনিবার্য। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে রমনা থানা জামায়াতের উদ্যোগে রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের শিক্ষা বৈঠকে তিনি এসব কথা বলেন। ৫৪ ওয়ার্ড জামায়াতের সভাপতি মু.আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ড.হাবিবুর রহমান, খন্দকার রুহুল আমীন, মোজাম্মেল হক, তালুকদার আরিফ বিল্লাহ, এবিএম আসাদুজ্জামান প্রমুখ। ড.করিম আরও বলেন, আওয়ামী লীগের সাথে এদেশের মানুষের কখনো কম্প্রমাইজ হবে না। শহীদ কাদের মোল্লার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী কল্যাণমূলক ইসলামী রাষ্ট্রে পরিণত করতে জামায়াত কর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ইনশাল্লাহ। এআর  


No comments:

Post a Comment