সত্যিকারের বাংলাদেশকে দেখুন। বাংলাদেশ নামে আগামীর যে সাফল্যগাথা রচিত হচ্ছে, আপনিও তার অংশ হোন।’ শেখ হাসিনা বলেন, ‘গত কয়েক দশকে আধুনিক মালয়েশিয়া গড়ে তুলতে আপনাদের অনেকেরই অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশও সেই সম্ভাবনা ধারণ করে। সব সীমাবদ্ধতা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার পরও বাংলাদেশ বিনিয়োগকারীদের সুবিধা ও প্রণোদন দিচ্ছে, যা আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারবে।’ তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশ হিসেবে উন্নীত করা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের যোগাযোগ উন্নয়ন, জ্বালানি, পর্যটন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহসহ বিভিন্ন খাতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানান। এছাড়া খাদ্য ও কৃষি খাতে মালয়েশীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বসহ যে কোনো ধরনের অংশীদারিত্ব স্থাপনে বাংলাদেশ প্রস্তুত। সংলাপ চলাকালে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের কথা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরেন। সংলাপে উদ্বোধনী বক্তব্য রাখেন- মালয় সাউথ-সাউথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজমান হাশিম। এছাড়া মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নিয়ে মতবিনিময় করেন। তিন দিনের সফরে মঙ্গলবার মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা দ্বিতীয় মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটা তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফরে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানান তিনি। এর মধ্যে মানব সম্পদ রপ্তানি নিয়ে একটি সমঝোতা স্মারক রয়েছে, যা দেশটির সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ করে দেবে। পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়েও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে একটি চুক্তি হতে পারে। বুধবার পুত্রাজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা স্কোয়ারে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানেই চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সফরে শেষে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্তব্য pay per click নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ১৪তম দুর্নীত . . . বিস্তারিত নিউজ ডেস্কআরটিএনএনকুয়ালালামপুর: দরিদ্রদের সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট প্রদানে কামরাঙ্গীরচরে কম খরচে আবাসন প্রকল্পের আগ্রহ প্র . . . বিস্তারিত
Wednesday, December 3, 2014
বিনিয়োগ করে সত্যিকারের বাংলাদেশ দেখুন: প্রধানমন্ত্রী:RTNN

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment