Saturday, December 6, 2014

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ: প্রধানমন্ত্রী:RTNN

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ: প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্ক সম্মেলনে যোগদান এবং মালয়েশিয়া সফর নিয়ে শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে শেখ হা
সিনা বলেন, ‘বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বোর্ডের অনুমতি ছাড়াই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন।’ তিনি আরো দাবি করেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা পারেনি। সেখানেও ভিন্নমতের লোক আছে। আমরা তাদের সমর্থন পেয়েছি।’ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই সম্পর্কে সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি কোনো কমেন্ট করে থাকেন এটা তার বিষয়। তাকে জিজ্ঞেস করবেন।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘সমস্যা থাকতে পারে। তবে এজন্য কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যাবে এটা ভাবা ঠিক নয়।’ যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এ সময় শেখ হাসিনা বলেন, ‘একটা দেশ না থাকলে আমরা শেষ হয়ে যাবো, এটা ভাবা ঠিক নয়। একাত্তরে তো যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে ছিল না, তখন কি আমরা পারিনি; বিজয়ী হইনি? মুক্তিযুদ্ধে পারলে, এখনো পারবো।’ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘১৯৭১ সালেই আমরা এর জবাব দিয়ে দিয়েছি। তাদের পরাজিত করেছি, তারা পরাজিত।’ ‘তবে আমি মনে করি, কারো সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করা সমীচীন নয়। সমস্যা থাকতে পারে। কিন্তু এটা নিয়ে আলোচনা হতে পারে, একই সঙ্গে সম্পর্কও চালিয়ে যেতে হবে’ যোগ করেন প্রধানমন্ত্রী। মন্তব্য pay per click    


No comments:

Post a Comment