Wednesday, December 3, 2014

বাগদাদীর স্ত্রী গ্রেপ্তার হয়নি: ইরাক:RTNN

বাগদাদীর স্ত্রী গ্রেপ্তার হয়নি: ইরাক আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন বাগদাদ: ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বুধবার জানিয়েছেন যে ইসলামিক স্টেটের কথিত খলিফা আবু বকর আল-বাগদাদীর স্ত্রীকে আটক করার যে দাবি লেবানন করেছে তা সঠিক নয়। যে নারীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি দক্ষিণ ইরাকে বোমা হামলায় দণ্ডিত একজন অপরাধীর বোন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান রয়টার্সকে বলেন, বোমা ব
িস্ফোরণের ঘটনায় দণ্ডিত ওমর আবদুল হামিদ আল-দুলাইমির বোন সাজা আবদুল হামিদ-আল দুলাইমিকে গ্রেপ্তার করা হয়েছে। মুখপাত্র জানান, বাগদাদীর দুই স্ত্রী রয়েছে। তবে সাজা আল-দুলাইমি নামে তার কোনো স্ত্রী নেই। লেবাননের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার জানায়, বাগদাদীর এক স্ত্রী এবং এক ছেলেকে আটক করা হয়েছে। লেবাননে প্রবেশের পর ১০ দিন আগে তাদের আটক করেছিল সামরিক গোয়েন্দারা। বিষয়টি এতোদিন গোপন রাখা হয়েছিল জানিয়ে আল-সাফির পত্রিকার প্রতিবেদনে বলা হয়, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বাগদাদীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্তব্য pay per click আন্তর্জাতিক ডেস্কআরটিএনএনবৈরুত: স্বঘোষিত ইসলামিক স্টেটের (আইএস) ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদীর এক স্ত্রী এবং এক . . . বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কআারটিএনএনবাগদাদ: ইরাকের সেনাবাহিনীতে ৫০,০০০ ‘ভৌতিক সৈন্যের’ সন্ধান পাওয়া গেছে। খবর বিবিসি&r . . . বিস্তারিত      


No comments:

Post a Comment