Thursday, November 13, 2014

‘বেশি অত্যাচার হলে ঈশা খাঁর তরবারি প্রস্তুত রাখবেন’:RTNN

‘বেশি অত্যাচার হলে ঈশা খাঁর তরবারি প্রস্তুত রাখবেন’ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন কিশোরগঞ্জ: সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ‘বেশি অত্যাচার হলে ঈশা খাঁর তরবারি প্রস্তুত রাখবেন।’ বুধবার কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ মাঠে ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, ‘অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সরকার আবারও যদি
আমাদের কর্মসূচিতে বাধা দেয় তাহলে আর কোনো পথ থাকবে না। তখন যেকোনো কর্মসূচি দিলে আগের মতো আপনারা সফল করবেন।’ কিশোরগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, কিশোরগঞ্জের ঈশা খাঁর তরবারির কথা মনে আছে? আমাদের তো আর কিছু নেই, বেশি অত্যাচার হলে ঢাল-তলোয়ার ও তরবারি প্রস্তুত রাখবেন। বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মীরজাফর থাকলে এ দেশে সিরাজ-উদ-দৌলাও আছে। আমাদের শরীরে সিরাজ-উদ-দৌলার রক্ত আছে। আমরা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো।’ তিনি বলেন, দেশকে নিয়ে ফের খেলা শুরু হয়েছে। এ খেলা চলতে দেয়া যায় না। আমরা দেশকে রক্ষা করবো। আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে নতুনভাবে এগিয়ে নেবো। সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, এ সরকারের পতন এরশাদের চেয়েও করুণ হবে। দেখেননি এরশাদের পতনের তার লোকজনকে কিভাবে ধাওয়া করা হয়েছেলি? এদেরও হাড়-মাংশ রাখবে না জনগণ। মন্তব্য  

No comments:

Post a Comment