ন। যে ধূমকেতুটির বুকে এই যান অবতরণ করেছে তার নাম সিক্সটি সেভেনপি চুরিউমভ-গেরাসিমেনকো। ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর এবং অবতরণযানটি যেখানে নেমেছে সেই জায়গাটি বরফ আর ধূলোর আস্তরণে ঢাকা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির রসেটা মিশনের একজন বিজ্ঞানী ড. মেরিনা গারল্যান্ড বলছিলেন, এটা একটা খুবই ঝুকিপূর্ণ প্রক্রিয়া। তিনি বলেন, ‘আমরা জানি না যে ধূমকেতুর উপরিভাগ ঠিক কি দিয়ে গঠিত। এটা যদি শক্ত বরফের তৈরি হয়, তাহলে ধূমকেতুটির মাধ্যকর্ষণ শক্তি খুবই দুর্বল হওয়ার কারণে অবতরণযানটি মাটি স্পর্শ করার সাথে সাথে আবারো ছিটকে মহাশূন্যে উঠে যেতে পারে। আর যদি নরম তুষারের মতো কিছু দিয়ে তৈরি হয়, তাহলে অবতরণযানটি ডুবে যেতে পারে।’ বিজ্ঞানীরা এখন অপেক্ষা করছেন কখন তারা ওই অবতরণযান থেকে তোলা ছবিগুলো পাবেন। মনে করা হচ্ছে, সেই সব ছবিতে দেখা যাবে ধূমকেতুর উপরিভাগের এক অদ্ভূত দৃশ্য- গভীর খাদ এবং বরফের শৃঙ্গ। আশা করা হচ্ছে, এই অভিযান থেকে জানা যাবে কী ধরনের মৌলিক উপাদান দিয়ে আমাদের এই মহাবিশ্ব বা সৌরজগত গঠিত হয়েছে। মন্তব্য
Thursday, November 13, 2014
ধূমকেতুর বুকে নামলো মানুষের তৈরি যান:RTNN

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment