Thursday, November 13, 2014

'খালেদা কী জঙ্গিদের হাতে অস্ত্র দিতে চান ?':Time News

'খালেদা কী জঙ্গিদের হাতে অস্ত্র দিতে চান ?' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৩ নভেম্বর, ২০১৪ ১৭:৩৫:২২ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ-র‌্যাবকে না দিয়ে খালেদা জিয়া কী জঙ্গি, সন্ত্রাস, হাইজ্যাকারদের হাতে অস্ত্র দিতে চান? তিনি বলেন, দেশের মানুষ এখন আর জঙ্গিবাদ, সন্ত্রাস পছন্দ করনে না। সাবেক প্রধানমন্ত্রীর মুখে এ
মন আহবান সাজে না। বৃহস্পতিবার বিকালে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে যুবলীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পূনর্মিলনী সফল করতে ঢাকা মহানগর উত্তর এ সভার আয়োজন করে। গতকাল (বুধবার) কিশোরগঞ্জে ২০ দলীয় জোটের এক জনসভায় খালেদা জিয়া পুলিশ-র‌্যাবকে অস্ত্র না দিতে জাতিসংঘের প্রতি আহবান জানান। তার এ বক্তব্যের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার এমন বক্তব্যে আমরা বিস্মিত হই। যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কামাল বলেন, যুবকরা হলো একটি দেশের মূল চালিকা শক্তি। এই শক্তি এক হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। ১৫ নভেম্বরের সমাবেশে দেখিয়ে দিতে হবে আমরা প্রধানমন্ত্রীর পেছনে আছি এবং থাকবো। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হাসান খান নিখিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর ইসলাম মিজু, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ। এমআর, জেএ  

No comments:

Post a Comment