১৯ মার্চ রাতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম কামাল হোসেনের এক নির্বাচনী পথসভায় অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বক্তৃতা করেন। বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি কুরুচিপূর্ণ ও উসকানিমূলক কথা বলেছেন এমন অভিযোগ করে মো. আলী হোসেন নামের এক আওয়ামী লীগ সমর্থক তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে থানায় জিডি (নং-৫১১, তাং-১৯/০৩/১৪) করেন। গত ১৮ আগস্ট পুলিশ নন এফআইআর মামলা হিসেবে আদালতে প্রতিবেদন জমা দেয়। মেয়ের ভর্তি এবং নিজের চিকিৎসার প্রয়োজনে মো. ফজলুর রহমানের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় গত ২৭ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ২৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ ফজলুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। গত ২৯ অক্টোবর হাইকোর্টের এ নির্দেশের ওপর চেম্বার জজ স্থগিতাদেশ দেন। পরে ৬ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখে ফজলুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। আপিল বিভাগের আদেশের পর ফজলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন এবং বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শহীদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নতুন বার্তা/মোআ
Wednesday, November 19, 2014
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্যের অভিযোগে কারাগারে ফজলুর রহমান :Natun Barta
১৯ মার্চ রাতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম কামাল হোসেনের এক নির্বাচনী পথসভায় অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বক্তৃতা করেন। বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি কুরুচিপূর্ণ ও উসকানিমূলক কথা বলেছেন এমন অভিযোগ করে মো. আলী হোসেন নামের এক আওয়ামী লীগ সমর্থক তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে থানায় জিডি (নং-৫১১, তাং-১৯/০৩/১৪) করেন। গত ১৮ আগস্ট পুলিশ নন এফআইআর মামলা হিসেবে আদালতে প্রতিবেদন জমা দেয়। মেয়ের ভর্তি এবং নিজের চিকিৎসার প্রয়োজনে মো. ফজলুর রহমানের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় গত ২৭ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ২৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ ফজলুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। গত ২৯ অক্টোবর হাইকোর্টের এ নির্দেশের ওপর চেম্বার জজ স্থগিতাদেশ দেন। পরে ৬ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখে ফজলুর রহমানকে গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেন। আপিল বিভাগের আদেশের পর ফজলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন এবং বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শহীদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নতুন বার্তা/মোআ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment