Thursday, April 23, 2015

খালেদার বিষ দাঁত রয়েই গেছে: ইনু:Time News

খালেদার বিষ দাঁত রয়েই গেছে: ইনু স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৩ এপ্রিল, ২০১৫ ১২:৩৪:১৮ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে পরাজিত হয়ে পালানোর পর বেগম খালেদা জিয়া তিনটি সিটি নির্বাচনকে শেষ রক্ষার হাতিয়ার ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ খুঁজছেন। সাপের মত খোলস পাল্টে, রং পাল্টিয়ে জনগণের মধ্যে আসার কৌশল নিয়েছেন। কিন্তু উনার বিষ দাঁত রয়েই গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য
অধিদফতরের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়ার হাতে রক্তের দাগ। পিঠে দুর্নীতির ছাপ। শরীরে পোড়া মানুষের গন্ধ। ইতিহাস বিকৃতি আর মিথ্যাচারের রাণী। ইনু বলেন, রাজনীতিতে তিনি (খালেদা জিয়া) থাকবেন কিনা সে সিদ্ধান্তের আগে এখন তাকে বলবো- কথায় কথায় বিদেশিদের কাছে ধন্না দেবেন না। তওবা করুন, জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের জন্য প্রস্তুত হোন। তথ্যমন্ত্রী বলেন, এত কিছুর পরও যারা খালেদাকে সমর্থন দিচ্ছেন বা যারা খালেদার সমর্থন নিচ্ছেন তারা সবাই আগুন সন্ত্রাসী। তারা বাংলাদেশকে আগুনে পুড়িয়ে ভষ্ম করতে চায় এআর

No comments:

Post a Comment