Wednesday, April 22, 2015

পেলেন পদোন্নতি, আসলো মৃত্যু পরোয়ানা:Time News

পেলেন পদোন্নতি, আসলো মৃত্যু পরোয়ানা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ১১:৫৮:২৬ বাংলাদেশ কমার্স ব্যাংক আশুলিয়া কাঠগড়া শাখার ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ। গ্রামের বাড়ি জামালপুর জেলায়। চাকরির সুবাদে পরিবারসহ সাভারের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। তিন ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল দিন। এর মাঝেই আরেকটি আনন্দের খবর পান ওয়ালিউল্লাহ। তিনি গতকাল দুপুরে জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসে
বে পদোন্নতির চিঠি পান। কিন্তু এই পদোন্নতির চিঠির সাথে মৃত্যু পরওয়ানাও যে এসেছে, তা বুঝতেই পারেন নি ওয়ালিউল্লাহ। পরিবারের সঙ্গে এ আনন্দ উপভোগ করার আগেই ঘটে যায় লোমহর্ষক ঘটনা। ডাকাতদের হাতে প্রাণ হারান তিনি। আজ বুধবার ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশে ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন। তাদেরই একজন ব্যাংকের উত্তরা শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ এ তথ্য জানান। ফিরোজ আহমেদ বলেন, গতকাল তার ও ওয়ালিউল্লার একসঙ্গে পদোন্নতি হয় এবং এ ব্যাপারে চিঠি আসে। আশুলিয়ার কাঠগড়ায় পোশাক কারখানায় ভরা এলাকায় গতকাল বেলা আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতদের হামলায় ব্যাংকের ভেতরে ব্যবস্থাপকসহ তিনজন ও ডাকাতদের ঠেকাতে গিয়ে গুলি ও বোমায় চারজন নিহত হন। টাকা লুট করে পালানোর সময় জনতার প্রতিরোধের মুখে পড়ে ডাকাতেরা। গতকালে ব্যাংক ডাকাতির এ ঘটনার পর থেকে এখনো ব্যাংকটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। পুলিশের অনুমতি পেলে ব্যাংকের লেনদেন শুরু হবে বলে জানিয়েছেন। তবে পুলিশের অনুমতি নিয়ে ব্যাংকের পরিদর্শক দলটি সকাল নয়টা ৪০ মিনিটে ব্যাংকের ভেতরটা পরিদর্শন করে। ব্যাংকের পাশেই রয়েছে হাজী নজমুদ্দিন সুপার মার্কেট ও কাঁচাবাজার। মার্কেটের দোকান মালিক ও ব্যাংক ভবনের মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ডাকাতদের হাতে সাতজনের প্রাণ হারানোর ঘটনায় শোক প্রকাশ করে আজ এই মার্কেট ও বাজার বন্ধ রাখা হয়েছে। মার্কেটের সামনে কালো পতাকা লাগানো হয়েছে। কাঠগড়া বাজার এলাকায় ব্যাংক বলতে এই একটি ব্যাংকই রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের লেনদের সব এই শাখার মাধ্যমেই করতেন। ইআর    

No comments:

Post a Comment