Thursday, April 16, 2015

সাগরে ২৮ জেলেকে অপহরণ:Time News

সাগরে ২৮ জেলেকে অপহরণ কক্সবাজার করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৬ এপ্রিল, ২০১৫ ১২:৪৮:৫৫ বঙ্গোপসাগরের মহেশখালী উপকূল থেকে ট্রলারসহ ২৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মহেশখালী উপকূলের সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটেছে। অপহৃত ট্রলার থেকে সাগরে লাফ দিয়ে পালিয়ে আসা বাদশা নামে এক জেলে জানান, ভোরে দস্যুরা এসে তাদের ট্রলারে হানা দেয়। এসময় তারা মাঝিকে সাগরে ফেলে দিয়ে ২৮ জেলেকে ট্রলারে বর
ফ রাখার স্থানে রেখে কাঠ দিয়ে ঢেকে দেয়। এসময় তিনি (বাদশা) কৌশলে সাগরে লাফ দিয়ে সাঁতরে কূলে আসেন। মাঝিও তীরে উঠতে পেরেছেন বলে জানান তিনি। বাদশার কাছে খবর পেয়ে কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান অপহরণের বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদকে জানিয়েছেন। এ ব্যাপারে কোস্টগার্ড ও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ। এআর

No comments:

Post a Comment