Wednesday, April 15, 2015

পাকদেরকে হারিয়ে দিল বিসিবি একাদশ:Time News

পাকদেরকে হারিয়ে দিল বিসিবি একাদশ স্পোর্টস রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৫ এপ্রিল, ২০১৫ ১৯:০৩:১৩ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ সফরে এসে প্রথম ম্যাচেই হারল পাকিস্তান। তাও আবার বিসিবি একাদশের বিপক্ষে। জাতীয় দলের বিপক্ষে লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নাসিরদের কাছে এক উইকেটে হারল সফরকারীরা। বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২৬৮ রানের জবাবে ৭ বল হাতে থাকতে ২৭০ র
ান জমা করে বিসিবি একাদশ। বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন সাব্বির রহমান। জুনায়েদ খানের বলে হারিস সোহাইলের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১২৩ রান করে দলকে জয় উপহার দেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ মাত্র ৯ রানে দুটি উইকেট হারায়। জুনায়েদ খানের বলে ইয়াসির শাহ'র হাতে রনি তালুকদার (০) আউট হওয়ার পর রাহাত আলীর বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন তামিম ইকবাল (৯)। বিস্তারিত আসছে..  

No comments:

Post a Comment