বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা করলো বিএসএফ ঝিনাইদহ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৩ এপ্রিল, ২০১৫ ০৮:৫৩:৪১ সীমান্তে হাসানুজ্জামান হাসান (১৬) নামে বাংলাদেশি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইদহ জেলার মহেশপুরের খোসালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হাসান মহেশপুরের বাপসপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানাযায়, সীমান্তের নোম্যান্স লেন্ডে গেলে ভারতের রামনগর টহল বিএসএফ ওই কিশোরকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মহেশপুরের বাঘাডাঙ্গা কুসুমপুর বিজিবি খবরের সত্যতা নিশ্চিত করেছে। এআর
No comments:
Post a Comment