Monday, April 27, 2015

আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির:আরটিএনএন

আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগের দিন সোমবার বিকেলে কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের উদ্দে
শে সিইসি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব কমিশন বরদাশত করবে না। সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার নির্দেশ দিচ্ছি।’ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘ্নে ভোট দিন।’ রকিবউদ্দিন বলেন, ‘সিটি নির্বাচনে ৪ হাজারেরও অধিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিককে কার্ড দেয়া হয়েছে। এছাড়া শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও স্থানীয় বিপুল সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’ মন্তব্য      

No comments:

Post a Comment