Monday, April 27, 2015

ইউজিসি প্রফেসর হলেন ঢাবি, রাবি ও চবি'র ৫ শিক্ষক:টাইমনিউজ

ইউজিসি প্রফেসর হলেন ঢাবি, রাবি ও চবি'র ৫ শিক্ষক স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৭ এপ্রিল, ২০১৫ ০৯:১৭:২৪ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবসরপ্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে পাঁচজনকে ইউজিসি প্রফেসর হিসেবে মনোনয়ন দিয়েছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. গালিব আহসান খান ও গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আনোয়ার হোসে
ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মইনুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সুব্রত মজুমদার। এই পাঁচজন অধ্যাপক দু'বছরের জন্য মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় পর্যায়ের স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে তারা নিজের পছন্দমতো বিষয়ে গবেষণা করবেন। প্রতি বছর শেষে গবেষণা কাজের প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে জমা দেবেন। এআর

No comments:

Post a Comment