খুলনায় ট্রাকচাপায় ২ ব্যবসায়ী নিহত খুলনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৫ মার্চ, ২০১৫ ১২:৩১:৩৬ খুলনায় ডুমুরিয়া উপজেলায় চুকনগর নামক স্থানে ট্রাকচাপায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন- আনোয়ার হোসেন ও মাহাবুবুর রহমান। ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান জানান, মোটরসাইকেলযোগে ডুমুরিয়ার আঠারো মাইল থেকে খুলনায় যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। চুকনগর নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে বলে জানান তিনি। এআর
No comments:
Post a Comment