আবারও শীর্ষে নেতানিয়াহুর লিকুদ পার্টি ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৮ মার্চ, ২০১৫ ১৪:২১:৩২ ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে শীর্ষে রয়েছে কট্টরপন্থী ইহুদীবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। বুধবার সকালে এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, ১২০ আসনের মধ্যে লিকুদ পার্টি ৩০টি আসনে জয় লাভ করেছে। এরপরে জায়োনিস্ট ইউনিয়ন ২৪টি আসনে জিতেছে। জয়েন্ট (আরব) লিস্ট ১৪টি, ইয়েশ অতিদ ১১, কুলানু ১০ ও জিউইম হোম ৮টি আসনে জয় লাভ করেছে। জেডআই
No comments:
Post a Comment