ভারতে আবারও দলগত ধর্ষণ টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৬ মার্চ, ২০১৫ ১৪:৪৮:৫১ ভারতের তেলেঙ্গানায় একজন অটোরিক্সাচালক আরো তিনব্যক্তিকে নিয়ে একজন নারীকে ধর্ষণ করেছে। হায়দ্রাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে মানেগুদা গ্রামে রাঙা রেড্ডি জেলায় রোববার এই দলগত ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ বলছে, কাছের একটি গ্রামে যাওয়ার জন্য ওই নারী রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় অভিযুক্ত ওই অটোরিক্সাচালক ওই নারীকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তার রিক্সায় উঠতে বলে। এরপর ওই অটোরিক্সাচালক আরো তিনজনকে সাথে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। ৩০ বছর বয়সী ওই নারী পুলিশের কাছে অভিযোগ করার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। নির্ভয়া আইনে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাদের আগামীকাল আদালতে হাজির করার কথা রয়েছে। এএইচ
No comments:
Post a Comment