অপহৃত ছাত্রের লাশ উদ্ধার, পুলিশসহ আটক ৩ সিলেট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৫ মার্চ, ২০১৫ ১১:৩৮:৫০ অপহরণের চার দিন পর অপহৃত স্কুলছাত্র আবু সাঈদের লাশ উদ্ধার করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানা-পুলিশ নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকার একটি বাসা থেকে শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের এক কনস্টেবল ও র্যাবের সোর্স ও ওলামা লীগে নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল এবাদুল, র্যাবের সোর্স গেদা মিয়া ও জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আবদুর রকিব। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সাঈদের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবু সাঈদ নগরীর দর্জিবন্ধ বসুন্ধরা এলাকার ৭৪ নম্বর বাসার বাসিন্দা মতিন মিয়ার ছেলে। রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাঈদ গত বুধবার স্কুল থেকে ফেরার পথে অপহৃত হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় জিডি করেন তার বাবা। এএইচ
No comments:
Post a Comment