'দেশ আজ ভয়াবহ সংকটে নিপতিত' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৫ মার্চ, ২০১৫ ১০:০৯:৪৩ দেশব্যাপী চলমান ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে রমনা থানা জামায়াতে ইসলামী। থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে রোববার সকাল ৮টায় রাজধানীর মগবাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আকতার হোসাইন, মোজাম্মেল হক, ছাত্রনেতা জামিল মাহমুদ প্রমুখ। মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা হাবিব বলেন, এ সরকারের আচার-আচরণ ও জুলুম-নির্যাতনের মাধ্যমে প্রমাণ করেছে প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনমতের প্রতি তাদের কোন সম্মান ও শ্রদ্ধাবোধ নেই। ক্ষমতায় টিকে থাকার মোহে তারা মানুষ হত্যা করতেও কুণ্ঠিত নয়। তিনি আরো বলেন, সরকারের নিকট মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। কেউ জানে না কখন কাকে খুন, গুম বা ক্রসফায়ারের শিকার হতে হবে। সরকারের একগুঁয়েমি, হঠকারী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশ আজ ভয়াবহ সংকটে নিপতিত। তাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী আওয়ামী সরকারকে হটাতে তিনি জাতি-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান। এআর
No comments:
Post a Comment