Thursday, February 19, 2015

নাইজেরিয়ায় অজ্ঞাত বিমান হামলায় নিহত ৩০:Time News

নাইজেরিয়ায় অজ্ঞাত বিমান হামলায় নিহত ৩০ আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ ০৮:১৮:২০ নাইজেরিয়া সীমান্তের কাছে বরনো প্রদেশের একটি গ্রামে এক শবযাত্রায় বিমান হামলা হয়েছে। অজ্ঞাত বিমানের এ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়।খবর: আল-জাজিরা ও বিবিসির। নাইজারের বোসো শহরের দুই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আমরা জানিনা এটা কোন বিমান। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১ থেকে ৩২ ও আহত অন্তত ২০ জন বলে তারা এ
এফপিকে জানান। তারা আরো জানান, যখন নাইজার ও চাঁদের সেনারা যৌথভাবে বোকো হারামের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে তখনই সীমান্ত গ্রাম আবাদামে এ ঘটনা ঘটলো। ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরের বোসো শহরের স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, প্রথমে আমরা ভেবেছি চাঁদ বা নাইজারের সেনাদের ভুল এটা, কিন্তু এখন মনে হচ্ছে এর পেছনে নাইজেরিয়ার সেনাবাহিনীর দায় আছে। তিনি বলেন, কয়েকদিন আগে ওই গ্রামের কাছেই গামগারা গ্রামে একই ধরনের বিমান হামলায় একজনের মৃত্যু হয়। এদিকে, নাইজেরিয়া বিমান বাহিনীর এক মুখপাত্র ডেলে অ্যালোনগে জানান, তিনি এ খবর জানেন না। তাছাড়া দেশের কারো কাছ থেকে এ ধরনের ঘটনার কথাও শোনেননি। নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারামের বিরুদ্ধে শুরু করতে যাওয়া অভিযানে নাইজার অন্যতম এক শক্তি। দেশটি এ যৌথ অভিযানে তার ৭০০ সেনা পাঠানোর কথা জানিয়েছে। ইআর


No comments:

Post a Comment