বরিশাল বিভাগে বুধবার হরতাল বরিশাল করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:০২:১৫ বরিশাল বিভাগের ছয় জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. রাসেদুজ্জামান রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি বলা হয়, গণতান্ত্রিক আন্দোলনে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছাত্রদল নেতা টিপু হাওলাদারকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে পুলিশ। এ ছাড়া সারা দেশে ২০ দলের নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতন করে চলছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সব ঘটনার প্রতিবাদে বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালি ও বরগুনায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ খান বাবলু জানান, প্রতিটি জেলার নেতাদের সম্মতিক্রমে এ হরতাল পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হরতাল সফল করতে সব নেতাকর্মীকে আহবান জানান। এআর
No comments:
Post a Comment