সুবহানের রায়ে মন্তব্য নেই এরশাদের স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১৪:১৬:৩৩ জামায়াত নেতা আবদুস সুবহানের ফাঁসির রায় প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে এরশাদ বলেন, আমি মনে করি যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত। তা না হলে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। জাতীয় পার্টি বিচারের প্রতি আস্থাশীল বলেও মন্তব্য করেন এরশাদ। বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর এক প্রতিক্রিয়ার তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, জামায়াতের এই নেতার বিরুদ্ধে ৯টি মানবতাবিরোধী অভিযোগের মধ্যে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের ৬টিই প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ । কেএইচ
No comments:
Post a Comment