আব্দুল জব্বারের রায় আজ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫ ০৮:৪৯:০৪ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায় আজ ঘোষণা করা হবে। সোমবার প্রকাশিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কার্যতালিকায় মামলার রায়টি মঙ্গলবার ঘোষণার জন্য রাখা হয়। এর আগে ২০১৪ সালের ৩ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রেখেছেন ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবেন। ১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছেলে-মেয়ের কাছে পালিয়ে আছেন বলে ধারণা করছেন প্রসিকিউশন। এআর
No comments:
Post a Comment