হরতালে সারাদেশে মিছিল, ভাংচুর স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫ ১৩:৩৪:৫২ ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের ২য় দিনে হরতালের সমর্থনে রাজধনীসহ সারাদেশে মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।এছাড়া সারাদেশেই অপ্রীতিকর কর্মকাণ্ড যাতে না ঘটে তাই পুলিশ ছিল তৎপর। অপ্রীতিকর কিছু যাতে কেউ না ঘটাতে পারে তাই সারাদেশে আটক করা হয়েছে বিরোধী দলের শতাধিকনেতাকর্মীকে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো হরতালের তথ্য বিস্তারিত তুলে ধরা হল: ক্রসফায়ারে হত্যা করে সরকারের শেষ রক্ষা হবে না: শিবির ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত বলেছেন, সরকার আন্দোলনের তীব্রতা দেখে দিশেহারা হয়ে ক্রসফায়ারে হত্যার মত নির্মমতাকে বেছে নিয়েছে কিন্তু ক্রসফায়ারে হত্যা করে সরকারের শেষ রক্ষা হবে না । খুনের ভয় দেখিয়ে কোন লাভ নেই ছাত্রশিবিরের কর্মীরা মৃত্যুকে ভয় করে না। খুন গুম নিযার্তন যত বেশি হবে সরকারের পরিণতি তত করুণ হবে। ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাজাধানী খিলগাঁও এলাকায় সকাল ৯ টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হরতালের সমর্থনে মগবাজারে ২০ দলের বিক্ষোভ: ২০ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মগবাজারে বিক্ষোভ করেছে রমনা থানা ২০ দলীয় ঐক্যজোট। সকাল ৮.০০টায় মিছিলটি মগবাজার চৌ-রাস্তা থেকে শুরু হয়ে রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। ২০ দলীয় ঐক্যজোট রমনা থানার যুগ্ম আহবায়ক ড.আহসান হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, বিএনপি নেতা আতাউর রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, যুবনেতা তবিবুর রহমান ও ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ। মহাখালীতে তিতুমীর কলেজ শিবিরের মিছিল: সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মহানগরী উত্তর শিবিরের শিক্ষা সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিলের নেতৃত্বে মহাখালীর ওয়্যারলেসগেট এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির তিতুমীর কলেজের নেতাকর্মীরা। এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তিতুমীর কলেজ শিবির সভাপতি সোয়াইব আকতার, আইএইচটি সভাপতি শহিদুল ইসলাম, তিতুমীর কলেজ সেক্রেটারি জামাল উদ্দিন, সাবেক তিতুমীর কলেজ সভাপতি রেজাউল করিমসহ কলেজের অন্যান্য শিবির নেতাকর্মীরা। হরতালে গাজীপুর মহানগর শিবিরের মিছিল: ৭২ ঘন্টা হরতালেৱ ২য় দিনে গাজীপুরের ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেছে ছাত্রাশিবির গাজীপুর মহানগরীর । গাজীপুরের মহানগরীর সেক্রেটারী আহমেদ ইমতিয়াজ এর নেতৃত্বে মিছিল শুর হয়। এ সময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিংয়ের চেষ্টা করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাসান মেহরাব, জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেকুজ্জামান, ছাত্র নেতা মুনাব্বির,সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। হরতালে ময়মনসিংহে জামায়াতের মিছিল: আজ সোমবার সকালে ময়মনসিংহ শহর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে শহরের জেলা স্কুল মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউল হল মোড়ে গিয়ে সংক্ষপ্তি সমাবেশের মাধ্যমে শেষ হয় । এ সময় শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, আনোয়ার হাসান সুজন, শিবিরের শহর সেক্রেটারি রেজাউল করিম, জেলা উত্তর সভাপতি আব্দুল বারী, সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ সভাপতি ওয়ালীউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হরতালের সমর্থনে রাজশাহী জামায়াতের মিছিল: হরতালের সমর্থনে সোমসবার সকাল ৮ টায় রাজশাহীর কোর্ট বাজারে বিক্ষোভ মিছিলটি করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। ধানমন্ডিতে ঢাকা কলেজ শিবিরের মিছিল: ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল করেছে ঢাকা কলেজ শিবির। আজ সকাল সাড়ে ৮টায় ঢাকা কলেজ শাখা সভাপতির নেতৃত্বে মিছিল করে সংগঠনটি। মিছিলটি ধানমন্ডির সেন্ট্রাল রোড প্রদক্ষিন করে হাতিরপুল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাজধানীর দক্ষিণখানে শিবিরের মিছিল: রাজধানীর দক্ষিণখানে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টায় সাহিত্য সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় শিবির কর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং এর চেষ্টা চালায়। হরতালের সমর্থনে উত্তরায় শিবিরের মিছিল: হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ঢাকা মহানগরী উত্তরের শিবির ও ২০ দলের নেতাকর্মীরা। সকাল ৮ টায় উত্তরার জসিমউদ্দিন মোড় এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা ২০ দলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে বাস ভাংচুর-আগুন: নারায়ণগঞ্জে শহরে দুরন্ত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একই পরিবহনের আরো একটি বাস ভাংচুর করা হয়। আজ সকাল ৭:১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ইআর/এমকে
No comments:
Post a Comment