Tuesday, February 17, 2015

'সহিংসতা-ক্রসফায়ার দুটোই অবৈধ':Time News

'সহিংসতা-ক্রসফায়ার দুটোই অবৈধ' টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০২:২৯:০২ সহিংসতা-ক্রসফায়ার দুটোই অবৈধ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন- চলমান সমস্যা গতানুগতিক সমস্যা নয়। এটা রাজনৈতিক সমস্যা। এই সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এটাকে আপনি পুলিশ দিয়ে সমাধান করবেন। তাহলে এই সমস্যার সমাধান হবে না। এটা থেকেই যাবে। সোমবার রাতে একটি বেসরকারি টেল
িবিশন চ্যানেলের টক'শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সহিংসতা যেমন বন্ধ করতে হবে, তেমনি বিচার বর্হিভুত হত্যাও বন্ধ করতে হবে। উপস্থাপক সরকারপন্থী আইনজীবী ব্যারিস্টার কে এম তানজিব উল আলমের কাছে প্রশ্ন করেন, বর্তমান অবস্থা নিরসনে সরকারের কি কিছুই করার নেই। যদি করার কিছু না থাকে। তবে এটা কেমন সরকার? এর উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিব উল আলম বলেন, হরতালের অধিকার যেমন আছে। তেমনি হরতাল না মানারও অধিকার আছে। বর্তমানে আন্দোলন হচ্ছে না। আন্দোলনের নামে মানুষ হত্যা করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশ ঠিকভাবেই চলছিলো। এখন হঠাৎ করে ঘুম থেকে উঠে নির্বাচনের দাবি করছেন। এটা তো হয় না।   অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদও উপস্থিত ছিলেন। জেএ


No comments:

Post a Comment