সরকার গ্রেফতার অভিযানের মহোৎসবে মেতেছে: খালেদা সিনিয়র রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৮:০৫:৪৬ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাকে আমার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে বর্তমান অবৈধ ফ্যাসিষ্ট সরকার একই কায়দায় গ্রেফতারী অভিযানের মহৌৎসবে মেতে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতার মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশব্যাপী বিরোধীদলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, দেশের জনগণ এখন পুলিশী আতঙ্কে দিনাতিপাত করছে। জনগণকে ভোটারবিহীন অবৈধ সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতদের প্রতি জনগণের ন্যুনতম সমর্থন নেই বলেই তারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর নির্যাতন নিপীড়ণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিএনপি চেয়ারপার্সন অবিলম্বে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং ইতোপূর্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান। এমএইচ
No comments:
Post a Comment