জিয়ার কবরে যেতে নেতাকর্মীদের পুলিশের বাধা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুলিশ কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এখানে সোমবার সকাল ১১টা থেকে জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী ঘিরে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিয়ার মাজারে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। ইতোমধ্যে যারা এই এলাকায় এসেছেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন বসছে সোমবার বিকেলে। অধিবেশন চলাকালীন সংসদ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে এমনিতেই নিষেধাজ্ঞা থাকে। এদিকে, গণমাধ্যমে কর্মীরাও জিয়ার মাজারের ভেতরে প্রবেশ করতে চেয়ে এই প্রতিবেদন পর্যন্ত (বেলা পৌনে ১১টা) পারেননি। এ বিষয়ে সেখানকার দায়িত্বে থাকা ডিসি বিপ্লব সাংবাদিকদের জানান, আপাতত কাউকে প্রবেশ করদে দেওয়া হচ্ছে না। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বা শীর্ষস্থানীয় নেতারা এসে শ্রদ্ধা জানাতে চাইলে বিষয়টি বিবেচনা করা হবে। মন্তব্য
No comments:
Post a Comment