পটিয়া থানায় মামলা করেছেন তাদের বাবা শাহিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে পটিয়ার শোভনদন্ডি ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ইদ্রিসের সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা হয় শাহিনুল ইসলামের বড় মেয়ের। বিয়ের প্রস্তুতি পর্বে বাবা শাহিনুল ইসলাম জানতে পারেন যুবলীগ কর্মী ইদ্রিচ আগেও একবার বিয়ে করেছেন এবং আগের বিয়ে গোপন করে তিনি পুনরায় শাহিনুলের বড় মেয়েকে বিয়ে করার চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনা জানতে পেরে ইদ্রিচের কাছে মেয়ে বিয়ে দিতে অস্বীকার করেন শাহিনুল ইসলাম। পরে বিয়ে ভেঙে দেন তিনি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার স্থানীয় একটি বিউটি পার্লার থেকে শাহিনুলের দুই মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ইদ্রিসের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। বুধবার রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও পুলিশ দুই বোনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পটিয়া থানার সেকেন্ড অফিসার রাজু আহমেদ জানান, দুই বোনকে অপহরণের অভিযোগে তাদের বাবা শাহিনুল ইসলাম বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছেন। মামলায় স্থানীয় যুবলীগ কর্মী ইদ্রিচকে প্রধান আসামি করা হয়েছে। এই অপহরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ নুর এবং রুবেল আরমান নামে ইদ্রিচের দুই বন্ধুকে আটক করা হয়েছে। ঘটনাটা প্রেমঘটিত হতে পারে। এএইচ
Thursday, December 4, 2014
দুই বোনকে অপহরণ করেছে যুবলীগ কর্মী:Time News

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment