Wednesday, December 3, 2014

দুর্নীতিতে বাংলাদেশ এবার ১৪তম:RTNN

দুর্নীতিতে বাংলাদেশ এবার ১৪তম নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ। ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান। মানের নিন্মক্রম অনুসারে দুর্নীতির ধারণা সূচকে এবার বাংলাদেশের দুই ধাপ অবনমন হয়েছে। গত বছর এই ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬তম। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ‘দুর্নী
তির ধারণা সূচক ২০১৪’ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে বলা হয়েছে, দুর্নীতির এই ধারণা সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সোমালিয়া ও উত্তর কোরিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছে। টিআই’র গবেষণা প্রতিবেদনে বলা হয়, মোট ১০০ স্কোরের মধ্যে বর্তমানে বাংলাদেশের স্কোর ২৫, যা গত বছর ছিল ২৭। সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিস্তারিত আসছে… মন্তব্য pay per click    


No comments:

Post a Comment