Saturday, December 6, 2014

সমুদ্রপথে এবছর বাংলাদেশ, মিয়ানমার ছেড়েছেন ৫৩,০০০ জন:RTNN

সমুদ্রপথে এবছর বাংলাদেশ, মিয়ানমার ছেড়েছেন ৫৩,০০০ জন আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন জেনেভা: আদম পাচারকারীদের নৌকায় করে চলতি বছর প্রায় ৫৩,০০০ বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক দেশ ছেড়েছেন। এদের গন্তব্য ছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। তবে পথিমধ্যেই মারা গেছেন তাদের ৫৪০ জন। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, এদের মধ্যে বেশিরভাগই
ছিল হতভাগ্য রোহিঙ্গা মুসলিম। নিজ দেশে নিপীড়িত হয়ে বাংলাদেশেও উজ্জল ভবিষ্যতের কোনো সম্ভাবনা দেখতে না পেয়ে তারা দেশ ছেড়েছেন। প্রতিবেদনে বলা হয়, যারা বিপদসংকুল এই নৌপথে পাড়ি দিয়েছেন তাদের প্রায় ৫০ হাজার যাত্রা করেন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাসের হিসেব করে এই তথ্য প্রকাশ করেছে ইউএনএইচসিআর। দেশত্যাগীদের মধ্যে ২১,০০০ যাত্রা করেছেন শুধু গত দুই মাসে। ২০১৩ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা এবার ৩৭ শতাংশ বেড়েছে। বিপদসংকুল নৌপথে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পাড়ি দিতে গিয়ে বঙ্গোপসাগর ও আন্দামান সমুদ্রে চলতি বছর ৫৪০ জন মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। প্রতিবেদনে বলা হয়, চোরাপথে এ রুটে আদমপাচারকারীরা বছরে আয় করেন ১০ কোটি ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা। সূত্র: এএফপি মন্তব্য pay per click    


No comments:

Post a Comment