Thursday, December 4, 2014

আরেকটি ধাক্কা দিলেই গণতন্ত্র রক্ষা পাবে: ফখরুল :Natun Barta

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, “সৈরাচারি ছরকার কো অর এক ধাক্কা লাগাদো। অবৈধ সরকারকে আরেকটি ধাক্কা দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।” বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আযোজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন তাদের
আরেকটা ধাক্কা দিতে হবে। তাহলেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।” ফখরুল বলেন, “একদলীয় বাকশাল কায়েম করা, দেশের শিক্ষা ব্যবস্থা, কৃষি ও শিল্প-কারখানা ধ্বংস করাই কি মুক্তিযুদ্ধের চেতনা? কিন্তু আওয়ামী লীগ তা করছে। আর তারা মুক্তিযোদ্ধের চেতনার দল দাবি করছে।” বিএনপির এই মুখ্যপাত্র বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংবিধানকে কাটা-ছেঁড়া করে ফেলেছে। যেখানে কোনো মানুষের মৌলিক অধিকার নেই। সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ করেছে যা কোনোদিন পরিবর্তন করা যাবে না।” তিনি বলেন, “সর্বপরি মানুষের যে অধিকারে আঘাত করেছে তা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আর বিচারপতিদের অভিসংশন ও সম্প্রচার নীতিমালা করেছে যাতে করে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে।” দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, “গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে সরকার, দুর্নীতিতে ১৪ নাম্বার হয়েছে। আর দুর্নীতি দমন কমিশন তাদের দায়মুক্তি দিয়ে দায়মুক্ত কমিশনে পরিণত হয়েছে।” সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব)সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্যসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মোহাম্মাদ রহমতুল্লাহ প্রমুখ। নতুন বার্তা/এমআরএ/জিহ  


No comments:

Post a Comment