Thursday, December 4, 2014

সুবহানের মামলার রায় যেকোনো দিন :Natun Barta

ঢাকা: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে দেন। গত ৩০ নভেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন
শেষ করেন। এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে ১৭ নভেম্বর যুক্তি উপস্থাপন শেষ করেন। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন করা হয়েছে।   গত বছরের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ নয়টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। নতুন বার্তা/এজেখান/জিহ  


No comments:

Post a Comment