Sunday, November 30, 2014

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ:RTNN

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আদালত। রবিবার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই খারিজাদেশ দেয়। এর আগে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলও খারিজ করে দিয়
েছে। ফলে বিচারিক আদালতে এই দুটি মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। আদালতে খালেদার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারক বাসুদেব রায়ের আদালত। এই দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। রিট দুটি হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে চলতি বছর পৃথক দুটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া, যার সর্বশেষটির নিষ্পত্তি হলো আজ। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment