Sunday, November 30, 2014

শিগগিরই আ.লীগের পতন, গুলিতে গদি রক্ষা হবে না: খালেদা:RTNN

শিগগিরই আ.লীগের পতন, গুলিতে গদি রক্ষা হবে না: খালেদা শামছুজ্জামান নাইম, সমাবেশ থেকে আরটিএনএন কুমিল্লা: ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শিগগিরই আওয়ামী লীগের পতন হবে। শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। গুলি করে গদি রক্ষা হবে না মন্তব্য করে সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, অবিলম্বে গুলি বন্ধ করুন। গুলি করে
গতি রক্ষা করা যাবে না। তিনি বলেন, ‘আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। আন্দোলন করছি দেশকে রক্ষার জন্য। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরি আনার জন্য। জগণের কর্মসংস্থান, অন্ন-বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করার জন্য।’ বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সুদিনের আগে কিছু কষ্ট করতে হয়। এবার আন্দোলন হবে। আমরা সামনে থাকবো। দেখবো এবার পুলিশ কিভাবে গুলি করে। আন্দোলনে ডাক দিলে সবাই ঝাঁপিয়ে পড়বেন।’ এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র-গোলাবারুদ এবং প্রশিক্ষন দেবেন না। তারা সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে। তাদের সমর্থন করবেন না। পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির কর্মকাণ্ডের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ডিবি কন্ট্রাক্ট কিলিংয়ের দায়িত্ব নিয়েছে। ধরে নিয়ে যাচ্ছে, টাকা দিলে ছেড়ে দিচ্ছে, নইলে খুন করছে। দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ব্যাংকে চাকরি দিয়েছে তারাই লুট করেছে। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করে বলেছেন তারা ব্যর্থ হয়েছেন। তারা ব্যাংকের টাকা লুটে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই লুটপাট চালিয়ে যাচ্ছে। ২০-দলীয় জোটনেত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় থাকতে গার্মেন্টস শিল্পে আগে ছিলাম বিশ্বে দুই নম্বর (এক নম্বর চীন), এখন চার নম্বরে। তাদের (আওয়ামী লীগ) সময়ে ভাল কিছু হয় না, লুটপাট আর অত্যাচার হয়। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment